রবিবার ২৯ মার্চ ২০২৬
বিমানের টয়লেটে মিলল ১৫৩ সোনার বার
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১২:৫৮ পিএম   (ভিজিট : )
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করেছেন এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা।

রবিবার (২৯ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৮ কেজি। 

সূত্র জানায়, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে দুবাই থেকে বিমানের ফ্লাইটটি ঢাকায় এসেছিল। তল্লাশির পর মোট ১৭ কেজি ৯০১ গ্রাম ওজনের ১৫৩টি বার উদ্ধার করা হয়। সোনার বারগুলোর বাজারমূল্য আনুমানিক ৩৮ কোটি টাকা।

গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা ফ্লাইটটিকে অবতরণের পর থেকেই নজরদারিতে রাখেন। অবতরণের পর এভসেকের সহায়তায় কার্গো কম্পার্টমেন্ট তল্লাশি চালানো হয়। তল্লাশিতে টয়লেট প্যানেলের ভেতর সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হচ্ছে। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।


আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
রামগঞ্জ-চাঁদপুর সড়কে বিশ বছরে লাগেনি উন্নয়নের ছোঁয়া
গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি : স্বাস্থ্যমন্ত্রী
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি বাবলুর রহমান খান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
উৎসবের কফিনে রাষ্ট্রীয় সিলমোহর: লাশের মিছিলে ঈদ মোবারক!
কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft