শুক্রবার ২২ মে ২০২৬
গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুদের অভিযোগে জরিমানা
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৭:৪২ পিএম   (ভিজিট : ২৫৯)
গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগে মেসার্স গংগা মটরস নামের একটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার(২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্সে এ অভিযান পরিচালনা করেন। 

অভিযান পরিচালনা কালে তিনি জানান, অবৈধভাবে তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গংগা মটরস নামে একটি প্রতিষ্ঠানে ১ হাজার ৫শ” লিটার তেল মজুত পাওয়া যায়। এ ধরনের অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।


কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft