মঙ্গলবার ১৬ জুন ২০২৬
দুপচাঁচিয়ায় নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৭:০০ পিএম   (ভিজিট : ৮৫)
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ময়েজ উদ্দিন প্রামাণিক (৯০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৪ মে রোববার সকালে তালোড়া পৌর এলাকার সাবলা মহল্লার শ্মশান ঘাটের অদূরে নাগর নদের বেড়িবাঁধ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত ময়েজ উদ্দিন তালোড়া পৌর এলাকার পগুইল মহল্লার মৃত কবেজ উদ্দিনের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ২৩ মে শনিবার দুপুরের পর থেকে ময়েজ উদ্দিনকে গ্রামে দেখা যাচ্ছিল না। আজ রোববার সকালে নাগর নদের বেড়িবাঁধ এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে এবং তাঁর পরিচয় শনাক্ত করে।

নিহতের ছেলে মাসুদ প্রামাণিক জানান, তাঁর বাবা বয়সের ভারে দুর্বল ও কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তিনি মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে অন্য ছেলেদের বাড়িতে চলে যেতেন এবং পরদিন ফিরে আসতেন। শনিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে না ফিরলেও তারা ভেবেছিলেন অন্য কোনো ভাইয়ের বাড়িতে আছেন। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবার লাশ দেখতে পান তিনি। পরিবারের ধারণা, খাড়া বাঁধ থেকে নিচে পড়ে গিয়ে আর উঠতে না পারায় তীব্র গরমে বা অন্য কোনো কারণে তিনি মারা গেছেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft