বৃহস্পতিবার ৯ এপ্রিল ২০২৬
হাওরের ফসল রক্ষায় সরকারকে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করতে হবে: শিশির মনির
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১১:২৯ পিএম   (ভিজিট : ৬৩৪)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড. শিশির মনির বলেছেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। হাওরপাড়ের কৃষক তাদের বোরো ফসল নিয়ে শঙ্কায় আছেন। অনেক কৃষকেরই হাওরেরর শত শত একর জমি জলাবদ্ধতায় তলিয়ে গেছে। তার কারণ হচ্ছে  অপ্রয়োজনীয় বাঁধ দিয়ে খাল, বিল ভরাট হওয়া। পরিকল্পিতভাবে ফসলরক্ষা বাঁধের কাজ করতে হবে। তা না হলে এভাবে প্রতি বছর কৃষকদের ফসলহানি হবে। সরকারের শত কোটি টাকা নষ্ট হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ বিভিন্ন সময় স্বৈরাচার সরকারকে হটিয়েছে। ২০২৪ সালের জুলাই গনঅভ্যুত্থানে জাতি আবারো দেখেছে স্বৈরাচারের পতন। জাতি আর  কতবার এরকম এক্সিডেন্টের শিকার হবে।  দারিদ্র্যের দুষ্টচক্রের কারণে জাতির বারবার এমন অবস্থা হয়। আমাদের প্রিয় মানুষদের হারানোর পর কিছুদিন আমরা কান্নাকাটি করি। তারপর সব ভূলে যাই। জাতির কাছে রাজনৈতিক ব্যাক্তিরা বিশ্বস্ত হবেন এমনটা আশা মানুষের । আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিরা ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মারেন। এখন রাজনৈতিক বিশ্বাস থাকে না। নেতার  কথায় কাজে মিল না থাকলে মানুষ কি করবে। মানুষ অসহায় হয়ে পরে আবার তাদের অধিকার আদায়ে সংগ্রাম শুরু করে। 

জুলাই সনদ ঐক্যমত্য কমিশনের কথা উল্লেখ করে তিনি বলেন- আমরা জুলাই সনদের সিদ্বান্তে সকল দল একমত হলাম। যারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা সংবিধান সংষ্কার পরিষদেরও সদস্য হবেন। ১৮০ কার্যদিবসের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হবে। এখানে কারো কোন নেতৃত্ব চলবে না। বিচার বিভাগ স্বাধীন হওয়ারও সিদ্ধান্ত হলো। কিন্তু,  নির্বাচনের পর সংখ্যা গরিষ্ঠ পক্ষ ১৮০ ডিগ্রি এঙ্গেলে উল্টে গেল।  ঐ সমস্ত দায়িত্ব জ্ঞানহীন লোকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ ট্রল করছে। কিন্তু,  তাদের লজ্জা নেই।  এমন অবস্থা হলে বেশী দিন ঠিকে থাকা যায় না। তাদের কারণে রাজনৈতিক ব্যক্তিরা হেয়,  অপমানিত হচ্ছেন। রাজনীতিবিদরা আজ তাদের কারণে লজ্জিত। 

তিনি বলেন, মনে রাখবেন ডাণ্ডা মেরে ঠান্ডা করার দিন শেষ। এখন দেশের নাগরিকরা সচেতন। নাগরিকরা তাদের দায়িত্ব বুঝে নিবে।

বিরোধী দলীয় জোটকে সজাগ, সচেতন হয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করতে হবে। দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে হবে।  তিনি, ডিসি, এসপিদের শীর দাড় করিয়া কাজ করার পরামর্শ দেন। 

সোমবার (২৩ মার্চ)  বিকাল ৩টায় শহীদ জগৎজ্যোতি লাইব্রেরী মিলনায়তনে  সুনামগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

পৌর জামায়াত ইসলামীর আমির আব্দুস  সাত্তার মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে  ও মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ  জেলা শাখার আমীর মাওলানা তোফায়েল আহমেদ খান।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাড শামসুদ্দিন,  মমতাজুল হাসান আবেদ,  পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মুহাম্মদ আজিজুল  হক মাসুক প্রমুখ । 

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল পাস
পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুকসুদপুরে মাদরাসা অধ্যক্ষ বরখাস্ত
দেবীদ্বারে পর্নোগ্রাফি মামলায় হানিট্রাপ খ্যাত লাইলি কারাগারে
জমির বিরোধে বাড়ির প্রবেশপথে পিলার স্থাপন, অপসারণের দাবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft