বৃহস্পতিবার ৯ এপ্রিল ২০২৬
সরকারি হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিন স্থাপনের উদ্যোগ
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১:০৯ পিএম   (ভিজিট : ২৮২)
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমি সেই দিন শান্ত হবো, যেদিন বাংলাদেশের সব রোগীরা শারীরিকভাবে হবে  শান্ত । দেশের সরকারি হাসপাতালে আধুনিক ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন ও সচল রাখার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

রবিবার (২২ মার্চ) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির আয়োজনে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, আমরা নির্বাচনের প্রতিশ্রুতি যা দিয়েছি, তা বাস্তবায়ন শুরু করেছি। ইতোমধ্যে আপনারা দেখেছেন, ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে আমরা আমাদের কথা রেখেছি। আগামী তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে প্রতি মাসেই আমরা সারা দেশে ফ্যামিলি, কৃষি ও হেলথ কার্ড বিতরণ করব। কৃষকের কৃষি ঋণের ১০ হাজার টাকা সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে বিদ্যুৎখাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে রেন্টাল-কুইক রেন্টালের মাধ্যমে।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল পাস
পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুকসুদপুরে মাদরাসা অধ্যক্ষ বরখাস্ত
দেবীদ্বারে পর্নোগ্রাফি মামলায় হানিট্রাপ খ্যাত লাইলি কারাগারে
জমির বিরোধে বাড়ির প্রবেশপথে পিলার স্থাপন, অপসারণের দাবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft