বৃহস্পতিবার ৯ এপ্রিল ২০২৬
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করে না: খায়রুল কবির খোকন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : ৩৪৩)
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, আমরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত। জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে জবাবদিহিতা আছে। আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। নিন্দুকেরা বলেছিলো আমরা এগুলা বাস্তবায়ন করতে পারবো না। তবে তারেক রহমান সরকার গঠন করার ২১ দিনের মাথায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। যা বাংলাদেশের ইতিহাসে অতীতে কেউ করে নাই। তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বিএনপি যা বলে তা করে। জনগণের সাথে প্রতারণা করে না বেঈমানি করে না। বিএনপি জনগণের কাছে যে ওয়াদা করেছে তার সব বাস্তবায়ন করা হবে। বিএনপি এই দেশে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করবে। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। পর্যায়ক্রমে আপনাদের সকল সমস্যা সমাধান করা হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ ) বিকালে সদর উপজেলার সাটিরপাড়া কে.কে ইনস্টিটিউশন মাঠে সমাজে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

নরসিংদী জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী- ৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা বিএনপির সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, এড. বাছেদ, একেএম গোলাম কবির কামাল,  ফারুক উদ্দিন ভূইয়া, খবিরুল ইসলাম বাবুল,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল পাস
পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুকসুদপুরে মাদরাসা অধ্যক্ষ বরখাস্ত
দেবীদ্বারে পর্নোগ্রাফি মামলায় হানিট্রাপ খ্যাত লাইলি কারাগারে
জমির বিরোধে বাড়ির প্রবেশপথে পিলার স্থাপন, অপসারণের দাবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft