সোমবার ২০ এপ্রিল ২০২৬
কাতার প্রবাসীদের ঈদের নামাজ আদায়ে যে নির্দেশনা দিল বাংলাদেশ দূতাবাস
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৯:০৯ পিএম   (ভিজিট : ৩৬৬৯)
মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রেক্ষাপটে কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতরের নামাজ নিকটস্থ মসজিদে আদায় করার আহ্বান জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (১৭ মার্চ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক বিরাজমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে কাতারের আওকাফ ও ইসলামিকবিষয়ক মন্ত্রণালয় এ বছরের ঈদুল ফিতরের নামাজ সবাইকে মসজিদে আদায় করার জন্য অনুরোধ জানিয়েছে।

কাতার সরকারের এই সিদ্ধান্ত এবং নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে প্রতি বছরের মতো এবার বাংলাদেশ এম এইচ এম স্কুল ও কলেজ প্রাঙ্গণে ঈদুল ফিতরের জামায়াত আয়োজন করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় কাতারে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে কাতার সরকারের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং যথাযথ সতর্কতা অবলম্বন করে নিজ নিজ এলাকার নিকটস্থ মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft