রবিবার ২৬ জুলাই ২০২৬
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতামূলক র‌্যালি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ১০৩৮)
নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় সচেতনাতামূলক র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে শনিবার (১৪মার্চ)  সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে শেষ হয়। এরপর সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।

সদর হাসপাতালের আঙিনা ও ড্রেন পরিষ্কার করা হয়। পাশাপাশি ড্রেনে মশক নিধনকারী ওষুধ ছিটানো হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌরসভার ৪ নং ওয়ার্ডের নাগরিকদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনাতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। 
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল মঈনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা পৌরসভার সিইও আসাদুজ্জামান, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন, সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা প্রমুখ।
 
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা। এজন্য বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম,ডাবের খোলা বা যেকোনো পাত্রে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না।

বক্তারা আরও বলেন, ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যদি নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখে, তবে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

এজন্য ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। সভায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি সপ্তাহে জেলার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড সহ সবকটি উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালানো হবে।

আজকালের খবর/আরএম







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft