নরসিংদীর সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও নরসিংদী সরকারী কলেজের সাবেক ভিপি তরুণ যুব নেতা খবিরুল ইসলাম বাবুল।
নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস এর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া, মোস্তফা কামাল সরকার, হাবিবুর রহমান, মোর্শেদ শাহরিয়ার ও মোঃ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ প্রমুখ।
খবিরুল ইসলাম বাবুল বলেন, আমি সকল আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। নরসিংদী পৌরসভার আসন্ন নির্বাচনে আমি সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করি।
এ দোয়া ও ইফতার মাহফিলে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
কাওছার আল হাবীব/আজকালের খবর