বুধবার ২৪ জুন ২০২৬
পটুয়াখালীতে ‘শীর্ষ সন্ত্রাসী’ মোল্লা কাউসার গ্রেফতার
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৬৭৯)
পটুয়াখালীর সদর উপজেলার মুসলিমপাড়া এলাকা থেকে ঢাকার মোহাম্মদপুর থানার একটি হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ও কথিত শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসার (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-২, মোহাম্মদপুরের একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতার হওয়া কাউসার পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের কেউয়াবুনিয়া গ্রামের শানু ওরফে মামুন মৃধার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় বসবাস করতেন।

র‍্যাব সূত্রে জানা যায়, মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসার একটি স্পট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জেরে গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ বসিলা রোড এলাকায় সংঘবদ্ধভাবে এক ব্যক্তি ও তার বন্ধুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত হন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে র‍্যাব বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্তরা গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল।

তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকা থেকে মোল্লা কাউসারকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাবের একটি চৌকস দল।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কাওছার আল হাবীব/আজকালের খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft