শনিবার ১৩ জুন ২০২৬
সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:৩৪ পিএম   (ভিজিট : ৬০৮)
দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাপাহার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ এর সভাপতিত্বে কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় মহড়ায় নেতৃত্ব দেন সাপাহার ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার (ভারপ্রাপ্ত) এসলাম হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনিরুজ্জামান টকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে ধারণা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

আজকালের খবর/আরএম

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft