নওগাঁর সাপাহারে ২৫ শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে। উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে
এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) রোমানা রিয়াজ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফরিদুল ইসলাম, সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাপাহার থানার ওসি তদন্ত আলিফ উদ্দিন, কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউপি চেয়ারম্যানগন, ফায়ার সার্ভিস প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজকালের খবর/আরএম