শনিবার ১৩ জুন ২০২৬
প্রভাষক পদে নিয়োগে সংশোধন: স্নাতক শেষেই আবেদনের সুযোগ
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:০২ পিএম   (ভিজিট : ১৪৯৪)
বেসরকারি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাষক পদে নিয়োগের নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। সংশোধিত নীতিমালা অনুযায়ী, এখন থেকে স্নাতক (অনার্স) ডিগ্রি শেষ করেই প্রার্থীরা প্রভাষক পদে আবেদন করতে পারবেন। এর আগে এ পদের জন্য স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি বাধ্যতামূলক ছিল।

রবিবার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি জারি করা মূল নীতিমালার পরিশিষ্ট-ঘ এর কয়েকটি ক্রমিকের নিয়োগ যোগ্যতা সংশোধন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী প্রভাষক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

তবে একটি বিশেষ শর্ত যুক্ত করা হয়েছে—শিক্ষাজীবনের কোনো স্তরে একটির বেশি তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ থাকা যাবে না। অর্থাৎ, পুরো শিক্ষাজীবনে সর্বোচ্চ একটি তৃতীয় শ্রেণি থাকলেও প্রার্থী আবেদনের সুযোগ পাবেন।

সংশোধিত নীতিমালার আওতায় কামিল মাদ্রাসার হাদিস, তাফসির, ফিকহ ও আদব বিভাগের প্রভাষক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক পদ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ফাজিল (সম্মান) ও কামিল (মাস্টার্স) পর্যায়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস, দাওয়াহ, আরবি ভাষা ও সাহিত্য এবং আল ফিকহ বিষয়ের প্রভাষক পদের যোগ্যতায়ও এই পরিবর্তন আনা হয়েছে। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের প্রভাষকদের ক্ষেত্রেও সমমানের যোগ্যতার শর্ত কার্যকর হবে।

নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩৫ বছর। তবে যারা আগে থেকেই সমপদে ইনডেক্সধারী হিসেবে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে।

বেতন কাঠামোর বিষয়ে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রভাষকরা জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি প্রভাষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে (আল হাদিস, আল কুরআন, আরবি সাহিত্য ও আল ফিকহ) মাস্টার্স ডিগ্রি বাধ্যতামূলক করা হলে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ইসলামী বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft