রবিবার ১৯ জুলাই ২০২৬
ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:২৭ পিএম   (ভিজিট : ১০)
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা মেইন রোডে অবস্থিত ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলে নতুন শিক্ষাবর্ষ ২০২৬–২৭ এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের সম্মানিত সদস্য এবং সুবহানবাগ জামে মসজিদের খতিব, শাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক সম্পৃক্ততা এবং প্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশের প্রশংসা করেন। তিনি ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও উত্তম চরিত্র অর্জনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউএসসিআই (USCI) ইউনিভার্সিটির ডিন, প্রফেসর মোহাম্মদ জুনায়েদ মুনির। তিনি বলেন, একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং বিদ্যালয় ব্যবস্থাপনার সমন্বিত অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ইসলামিক মূল্যবোধ ও আন্তর্জাতিক শিক্ষার সমন্বিত চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।

২০২৩ সালে "নৈতিক ও আধুনিক শিক্ষায় উৎকর্ষ" স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুল বর্তমানে ক্যামব্রিজ কারিকুলাম  -এর পাশাপাশি সমন্বিত ইসলামিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এর অন্তর্ভুক্ত রয়েছে হিফজুল কুরআন, আরবি ভাষা এবং ইসলামিক স্টাডিজ।

প্রতিষ্ঠানটিতে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে শিক্ষার্থীদের ক্যামব্রিজ O Level ও A Level পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়।

পাশাপাশি, মসজিদে নববীর একজন সাবেক শিক্ষক এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজে কুরআনের তত্ত্বাবধানে হিফজুল কুরআন, আরবি ভাষা ও ইসলামিক স্টাডিজ বিভাগ পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা হিফজের পাশাপাশি ইসলামের মৌলিক জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছে।

একাডেমিক শিক্ষার পাশাপাশি বিদ্যালয়ে আর্ট অ্যান্ড কালচার, পাবলিক স্পিকিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক্সপ্লোরেশন, নেতৃত্ব বিকাশ এবং খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়, যা শিক্ষার্থীদের বহুমাত্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ইসলামিক মূল্যবোধ ও আন্তর্জাতিক শিক্ষার সমন্বয়ে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও মানবিক বিশ্বনাগরিক হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।

ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুল-ইসলামিক মূল্যবোধ ও আন্তর্জাতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আগামী দিনের জন্য প্রস্তুত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft