মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার: বরিশাল বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:০২ এএম   (ভিজিট : ১৩)
আজকের তরুণ শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের কর্ণধার বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেছেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও নৈতিক শিক্ষায় দীক্ষিত হয়ে এই শিক্ষার্থীরাই আগামীতে রাষ্ট্রের নেতৃত্ব দেবে।

বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ সোমবার এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তরুণদের মেধা, সততা ও প্রগতিশীল চিন্তাভাবনার ওপরই নির্ভর করছে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন ভবিষ্যৎ সমাজ বিনির্মাণ।

বিশ্বজুড়ে জ্ঞান ও দক্ষতাই এখন সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তাশক্তিকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়কে জাতি গঠনের অন্যতম প্রধান প্রতিষ্ঠান আখ্যায়িত করে জহির উদ্দিন স্বপন বলেন, মেধা, গবেষণা ও সৃজনশীলতার বিকাশে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, বরং সৎ, দায়িত্বশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

ডিনস অ্যাওয়ার্ডের মতো স্বীকৃতি শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনা ও গবেষণায় আরও অনুপ্রাণিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী আরও বলেন, পৃথিবীর যেসব দেশ জ্ঞান, গবেষণা ও প্রযুক্তিতে এগিয়ে গেছে, তারাই বিশ্ব অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে। সম্পদের সঠিক ব্যবহারের জন্য জ্ঞান ও সুশাসনের বিকল্প নেই।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মহসিন উদ্দিন।

ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১০৯ জন কৃতী শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

আজকালের খবর/এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft