শুক্রবার ২৪ জুলাই ২০২৬
নাগরপুরে হত্যাচেষ্টা মামলায় স্কুল শিক্ষক কারাগারে
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:৩৭ এএম   (ভিজিট : ২৩)
টাঙ্গাইলের নাগরপুরে হত্যাচেষ্টা মামলায় মো. জহিরুল ইসলাম (৪৫) নামে এক স্কুল শিক্ষকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান এ আদেশ দেন। ওই শিক্ষক উপজেলার ভাড়রা ইউনিয়নের শাখাইল গ্রামের মৃত সোহরাব হোসেন তালুকদারের ছেলে ও শাখাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।  

মামলার বিবরণে জানা যায়, গত ১৭ মার্চ বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে জহিরুল ইসলামের নেতৃত্বে এডভোকেট মতিয়ার তালুকদারসহ তার স্বজনদের ওপর অতর্কিতভাবে হামলা করা হয়। এতে ৬ জন গুরুতর আহত হন। এ ঘটনায় নাগরপুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে জহিরুল ইসলাম আত্মগোপনে ছিলেন। 

অবশেষে বুধবার আদালতে   আত্মসমর্পণ করে তিনি জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি  এডভোকেট মোসারুল ইসলাম মুছা ভূঁইয়া বলেন, জহিরুল ইসলাম দীর্ঘদিন পলাতক ছিলেন। বুধবার সকালে আদালতে জামিন আবেদন করেন তিনি। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

আজকালের খবর/এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft