মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি দপ্তরের প্রধানদের সাথে এমপি শ্যামলের মতবিনিময় সভা
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ৬৫৯)
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭মার্চ) সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনগণের সেবার মান উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, জহিরুল হক খোকনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।

সভায় অংশগ্রহণকারীরা উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের অভ্যন্তরে সৃজিত ফুলবাগান  কুঞ্জ ছায়া শুভ উদ্বোধন করেন খালেদ হোসনে মাহবুব শ্যামল। পরিকল্পনা ও বাস্তবায়ন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া।

আজকালের খবর/আরএম

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft