রবিবার ২৬ জুলাই ২০২৬
চিলাহাটিতে কীটনাশক মেশানো সরবত খেয়ে মা-ছেলেসহ ৩ জন হাসপাতালে
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:০৫ পিএম   (ভিজিট : ৩৩৬)
নীলফামারী জেলার চিলাহাটিতে ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়েছেন। 

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিলাহাটির কাওলা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, অসুস্থরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন— চিলাহাটি কাওলা এলাকার বাসিন্দা মো. আলমের স্ত্রী মর্জিনা বেগম (৩৫) এবং তাদের দুই সন্তান স্বাধীন (১৭) ও ফাহিম ইসলাম (৭)। 

স্থানীয় বাসিন্দা আলামিন ইসলাম জানান, ইফতারের সময় আলমের বড় মেয়ে কৃষি জমিতে ব্যবহারের জন্য আনা কীটনাশক খাবার স্যালাইন মনে করে পানিতে গুলে পরিবারের সদস্যদের ইফতারের সঙ্গে পান করতে দেন। এতে কিছুক্ষণ পর পরিবারের তিন সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশী ও স্বজনদের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়। 

প্রতিবেশী আমিনুল ইসলাম জানান, আলুক্ষেতে দেওয়ার জন্য কীটনাশক আনা হয়েছিল। স্যালাইন ও কীটনাশক কাছাকাছি রাখার কারণে ভুলবশত সেগুলো পানিতে গুলে পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন।

কাওছার আল হাবীব/আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft