শনিবার ৪ এপ্রিল ২০২৬
কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ৫১৪)
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মঙ্গলবার (৩ মার্চ) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা সংরক্ষণ আইন অমান্য করায় ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না তাসনীমের নেতৃত্বে কোটালীপাড়া পৌরসভার ঘাঘর বাজরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কোটালীপাড়া থানা পুলিশ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না তাসনীম জানান,  মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় মেসার্স জননী মেডিকেল হলকে ২ হাজার টাকা, দ্রব্যের মূল্য তালিকা না রাখায় লক্ষী নারায়ণ ভান্ডারকে ১ হাজার টাকা ও দোকানে নষ্ট জিরা রাখায় মেসার্স লোকনাথ ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/আরএম







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কলাপাড়ায় অবৈধ দখলদারদের কাছ থেকে সরকারী খাল উদ্ধারের দাবী
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft