সোমবার ২০ এপ্রিল ২০২৬
এনটিভিতে প্রচারিত নাটক ‘এতদিন কোথায় ছিলে’ প্রশংসিত
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:০১ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ৮:০৯ পিএম  (ভিজিট : ৬০৮)
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি-তে সম্প্রতি প্রচারিত হয়েছে নাটক “এতদিন কোথায় ছিলে”। নির্মাণে ছিলেন রানা বর্তমান। প্রচারের পর থেকেই নির্মাণ,  লোকেশন, গল্প, অভিনয় ও আবেগঘন উপস্থাপনার কারণে নাটকটি দর্শক মহলে সাড়া ফেলেছে। 

নাটকটির ব্যাকগ্রাউন্ড মিউজিক, হামিং প্রশংসা কুড়িয়েছে। অনেক দর্শক সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, আবহসংগীত গল্পের আবেগকে আরও গভীর করেছে। 

সাহেদ চৌধুরীর প্রযোজনায় নাটকটি রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল। অভিনয়ে ছিলেন সোহেল মন্ডল, লামিমা লাম, তারিক নেওয়াজ ও হাসি মুন প্রমুখ। 

‘এতদিন কোথায় ছিলে’ নাটকের গল্প আবর্তিত হয়েছে গ্রামবাংলার প্রেক্ষাপটে-মা-সন্তানের আবেগময় সম্পর্ক, ধনী-গরিব বৈষম্য এবং দীর্ঘ প্রতীক্ষার ভালোবাসা নিয়ে। নির্মাতা রানা বর্তমান চমৎকার একটি টুইস্টের মাধ্যমে গল্পকে এগিয়ে নিয়েছেন, যা শেষ পর্যন্ত দর্শককে আবেগাপ্লুত করে।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft