সোমবার ১৩ এপ্রিল ২০২৬
জোভান-নীহাকে নিয়ে বোকাপ্রেমের গল্প
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:৪৫ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ৭:৪৬ পিএম  (ভিজিট : ৫০০)
একটা বোকাপ্রেমের মিষ্টি গল্প নিয়ে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘গুডলাক’। ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহাকে নিয়ে এটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন।

রায়হান মাহমুদের চিত্রনাট্যে ‘গুডলাক’-এর সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাঈম ফুয়াদ। সিএমভি’র ব্যানারে সদ্য শুটিং শেষ হওয়া এই নাটকের বিশেষ চরিত্রে রয়েছেন জ্যেষ্ঠ অভিনেত্রী দিলারা জামান।  

‘গুডলাক’-এর গল্প প্রসঙ্গে দর্শকদের আগাম কিছু বলতে নারাজ নির্মাতা ও শিল্পী পক্ষ। তবে নির্মাতার সঙ্গে আলাপে এটুকু স্পষ্ট, একজন বোকা প্রেমিকের চনমনের প্রেমের গল্পে সাজানো হয়েছে এটি। যাতে রয়েছে ক্যাম্পাস ও পারিবারিক আবহ।

জানা গেছে, এতে অভিনেতা জোভানের চরিত্রে বেশ চমক রয়েছে। যা দেখে দর্শকরা ধাক্কা খাবেন।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ‘গুডলাক’সহ এবারের ঈদ উৎসবে সিএমভি’র ব্যানারে প্রস্তুত হচ্ছে ২০টি বিশেষ নাটক। সবগুলো ধারাবাহিকভাবে মুক্তি পাবে চাঁদরাত থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
আজ চৈত্র সংক্রান্তি
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধ
আগ্রাবাদ পানওয়ালা পাড়ায় দখলকৃত ১২ একর ভূমিতে সিডিএ'র উচ্ছেদ অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft