শনিবার ১৮ এপ্রিল ২০২৬
র‍্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেডের ইফতার আয়োজন
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ২:২১ পিএম   (ভিজিট : ৪৭৩)
শেল লুব্রিক্যান্টের বাংলাদেশের একমাত্র ম্যাক্রো ডিস্ট্রিবিউটর র‍্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড সম্প্রতি রাজধানীর Hotel InterContinental Dhaka-এ তাদের ইন্ডাস্ট্রিয়াল ও পাওয়ারপ্ল্যান্ট খাতের লুব্রিকেন্ট গ্রাহকদের সম্মানে ইফতার, দোয়া মাহফিল ও নৈশভোজের আয়োজন করে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, বিদ্যুৎকেন্দ্র এবং করপোরেট খাতের প্রতিনিধিরা অংশ নেন। পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই আয়োজন করা হয় বলে আয়োজক সূত্র জানায়।

র‍্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড বাংলাদেশের সর্ববৃহৎ ফিনিশড লুব্রিকেন্ট আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে দুইবার সর্বোচ্চ আমদানিকারকের স্বীকৃতি অর্জন করেছে, যা দেশের লুব্রিকেন্ট বাজারে তাদের শক্ত অবস্থানকে আরও দৃঢ় করেছে।

বিশ্বমানের লুব্রিক্যান্ট ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে Shell plc দেশব্যাপী ইন্ডাস্ট্রিয়াল, পাওয়ারপ্ল্যান্ট এবং মোটরযান খাতের গ্রাহকদের বিভিন্ন ধরনের লুব্রিকেন্টের চাহিদা পূরণ করে আসছে। গত ১৯ বছর ধরে শেল বিশ্বে ১ নম্বর লুব্রিক্যান্ট সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে অবস্থান ধরে রেখেছে।

অনুষ্ঠানের শেষাংশে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং অতিথিদের সম্মানে নৈশভোজ পরিবেশন করা হয়।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ১
লালমনিরহাটে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
জবি প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পেলেন শাহরিয়ার হোসেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
হরমুজ প্রণালি উন্মুক্ত করল ইরান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft