বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
ছয়শো টাকা না পেয়ে বাকবিতণ্ডা, ঠিকাদারকে তালাবদ্ধ করে রাখলেন প্রকৌশলী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৩ পিএম   (ভিজিট : ৯৭৩)

ছয়শো টাকা না পেয়ে ঠিকাদারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান উপ সহকারি প্রকৌশলী। এরপর অফিস কক্ষে ঠিকাদারকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে সাতক্ষীরা সদর  উপজেলা এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ঠিকাদার জাহাঙ্গীর হোসেন, তালা উপজেলা কৃষক দলের আহবায়ক। ঘটনাটি নিয়ে তাৎক্ষণিক ফেসবুকে লাইভ করেন ঠিকাদারের সঙ্গে থাকা জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দীন লিটন।

ঠিকাদার উপজেলা কৃষকদল নেতা জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার (২৫ফেব্রুয়ারি) সকালে একটি টেন্ডারের জামানত এক লাখ ৪২ হাজার টাকা ছাড় করতে এলজিইডি অফিসে যায়। অফিসের উপ সহকারি প্রকৌশলী (এসও) আলামিন হোসেন দেড় হাজার টাকা ঘুষ দাবী করেন। আমি এক হাজার টাকা দিয়েছি। আজ বৃহস্পতিবার আবারে ফাইলটি ছাড় করাতে অফিসে গেলে এসও আলামিন ৫শ টাকা দাবি করেন। একই সাথে পিয়নের জন্য দিতে হবে একশত টাকা।

তিনি আরও জানান, দাবী মত টাকা না দিলে অফিসের কর্মচারীদের সঙ্গে বাকবিত্তন্ডা হয়। তখন সদর উপজেলা প্রকৌশলী  ইয়াকুব আলী অফিসের একটি কক্ষে ঘন্টাব্যাপি তালা বন্ধ করে রাখেন। পরে অন্যান্য ঠিকাদাররা ঘটনাস্থলে পৌঁছে আমাকে মুক্ত করে।

ঘটনার বিষয়ে সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী ইয়াকুব আলী জানান, ঠিকাদার জাহাঙ্গীর হোসেন অফিসের এসও আলামিনের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান। একপর্যায়ে তিনি এসও আলামিনকে মারতে উদ্যত হয়। দু’পক্ষের উত্তেজনা ছড়িয়ে পড়লে জাহাঙ্গীরকে সেভ করার জন্য একটি ঘরে তালা বন্ধ করে রাখা হয়। এরপর জেলা ঠিকাদার কল্যাণ কমিটির লোকজনকে খবর দেওয়া হয়। তারা পৌঁছে উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্ততায় দু’পক্ষের মিমাংসা হয়।

সাতক্ষীরা সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত জানান, দু’পক্ষের মিমাংসা করা হয়েছে। তবে কেউ ঘুষ নিয়ে থাকলে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

কাওছার আল হাবীব/আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft