শনিবার ৪ এপ্রিল ২০২৬
ঝাড়ু হাতে পৌরশহর পরিস্কার করলেন ব্যারিস্টার সালেহী এমপি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০২ পিএম  আপডেট: ২৪.০২.২০২৬ ২:০৪ পিএম  (ভিজিট : ৫৯৭)
স্বপ্নের উলিপুর গড়তে কাজ শুরু করেছি। প্রতিটি স্তরে পরিবর্তন আনতে চাই। যার অংশ হিসেবে আজ উলিপুর উপজেলার ময়লা আবর্জনা এবং হাসপাতালে পরিস্কার -পরিচ্ছন্নতা সম্পন্ন করতে নিজ হাতে ঝাড়ু ধরেছি। ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা এবং যানজট নিরসনে নানা পরিকল্পনা হাতে নিয়েছি। 

ইতোমধ্যে অটো রিকসা, ভ্যাটসহ বিভিন্ন পৌর টোল মওকুফ করেছি। আগামী মাস থেকে আর কাউকে অবৈধভাবে টোল দিতে হবে না। 

২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভোর থেকে সকাল   ৯টায় পর্যন্ত  উলিপুর মসজিদুল হুদার সামন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে উপরোক্ত কথাগুলো বলেন কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।  

শহরের সড়কের দুই ধারে দীর্ঘদিনের ময়লা-আবর্জনা জমে থাকায় এলাকায় তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণের সৃষ্টি হয়। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। উলিপুর পৌর শহরের  দীর্ঘদিনের পুঞ্জিভূত ময়লার স্তূপ ও জনদুর্ভোগ নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের মাহবুবুল আলম সালেহী। নিজ হাতে রাস্তা পরিষ্কার এবং ডাস্টবিন স্থাপনের মাধ্যমে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, নিয়মিত তদারকি ও জনসচেতনতা বৃদ্ধি পেলে এলাকায় স্থায়ীভাবে পরিচ্ছন্ন পরিবেশ বজায় থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী জহুরুল ইসলাম, উলিপুর উপজেলা ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, জেলা ইউনিটের সদস্য খায়রুজ্জামান, বাজার দক্ষিণ শাখার সভাপতি আব্দুল হালিম, পৌর সেক্রেটারি মাহফুজুর রহমান, আব্দুর রাজ্জাক, উত্তর শাখা সভাপতি সাজেদুল ইসলাম, সেক্রেটারি আশরাফুল,পৌরসভার কর্মকর্তা-কর্মচারী  সহ উপজেলা শতাধিক নেতা কর্মীগণ এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
নতুন রুটে হরমুজ প্রণালি পাড়ি দিল ভারতীয়সহ ৪ জাহাজ
দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি
ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
কিশোরগঞ্জে মোটরসাইকেল চালকদের জন্য ‘ফুয়েল কার্ড’ চালু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft