রবিবার ২৬ জুলাই ২০২৬
সাতক্ষীরায় ছাত্রদলে যোগ দিলেন বৈছাআর ১২ নেতাকর্মী
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৭ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৮:০৭ পিএম  (ভিজিট : ৬৭৪)

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এমন গুরুত্বপূর্ণ সময়ে ছাত্রদলে যোগদান করেছেন সাতক্ষীরার পাটকেলঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ জন নেতাকর্মী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাটকেলঘাটা বিএনপির অস্থায়ী কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদানকারীরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের (খুলনা বিভাগ) সমন্বয়কারী রাকিবুল ইসলাম, পাটকেলঘাটা থানার আহ্বায়ক রুবেল হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, সদস্য সচিব ইকবাল হাসান, যুগ্ম সদস্য সচিব আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক রুবায়েত ইসলাম রাতুল, সদস্য সৌরভ ভট্টাচার্য, আজিম খা, তামিম ইকবাল, আবু সাঈদ, সুমন হোসেন ও খাদিজা খাতুন।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে নবাগতদের স্বাগত জানান কেন্দ্রীয় বিএনপির প্রকাশনাবিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের ধানের শীষের  প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। এ সময় পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহমেদ, আবির হোসেনসহ বিএনপি ও ছাত্রদলের নেতারা যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় সহ-সমন্বয়কারী রাকিবুল ইসলাম বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি ও হাবিবুল ইসলাম হাবিবের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তারা বিএনপিতে যোগ দেওয়ার  সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরো বলেন, হাবিবুল ইসলাম হাবিব এমপি থাকাকালে শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। তাই তালা-কলারোয়ার সার্বিক উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কাওছার আল হাবীব/ আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft