শনিবার ৪ এপ্রিল ২০২৬
ডিমলায় দাঁড়িপাল্লা মার্কারের পক্ষে জামায়াতে ইসলামের বিশাল নির্বাচনী জনসভা
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৫ এএম   (ভিজিট : ২১৮)
নীলফামারী-১ আসনের ডিমলা উপজেলায় দাঁড়িপাল্লা মার্কারের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ডিমলা উপজেলা বিজয় চত্বরে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

ডিমলা উপজেলা জামায়াতে ইসলামের আয়োজনে অনুষ্ঠিত জনসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-১ আসনের দাঁড়িপাল্লা মার্কারের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামের আমির ও সেক্রেটারি মাওলানা এন্তাজুল হক, উপজেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান এবং উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি রেকনুজ্জামান বকুল।

জনসমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সমাবেশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষসহ সমাজের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুপুর থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার বলেন,
“এই জনসমুদ্রই প্রমাণ করে—মানুষ পরিবর্তন চায়। অন্যায়, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িপাল্লা আজ প্রতিরোধের প্রতীক। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাদের বিজয়ের মূল শক্তি হবে।”

তিনি আরও বলেন, নীলফামারী-১ আসনকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা মার্কারের পক্ষে কাজ করতে হবে।

জনসমাবেশে ডিমলা উপজেলার জামায়াতে ইসলামের ১০টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন দাঁড়িপাল্লা মার্কারে ভোট দিয়ে অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তারকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

এর আগে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি ডিমলা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিমলা বিজয় চত্বরে এসে শেষ হয়।

জনসভা ও মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত জনতা দৃঢ় প্রত্যয়ে দাঁড়িপাল্লা মার্কারে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
জাতীয় চলচ্চিত্র দিবস আগামীকাল, সাজছে এফডিসি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft