বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
শাপলা কলি বিজয়ী হলে আর কোন সন্ত্রাস মাদক দুর্নীতি থাকবে না- আসিফ মাহমুদ সজীব ভূইয়া
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৭ পিএম   (ভিজিট : ৪৯৮)
মঠবাড়িয়া ১১ দলীয় জোট এর প্রতীক শাপলা কলি  বিজয়ী হলে আর কোন সন্ত্রাস, মাদক, দুর্নীতি থাকবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সজীব ভূঁইয়া আরো বলেন, দেশের মানুষ এখন যোগ্য, সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রত্যাশা করে। শাপলা কলি মার্কা সেই পরিবর্তনের প্রতীক। বিগত ১৭ বছরে একটি দল মানুষের ভোটাধিকার হরণ করেছে। বর্তমানে একটি দল মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। তাদেরকে হুশিয়ার করে দিতে চাই বাংলার মানুষ আপনাদেরকে চরমভাবে প্রতিহত করবেন।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ১২ দলীয় জোট প্রার্থী শামীম হামিদীর শাপলা কলি প্রতীক বিজয়ের লক্ষ্যে আয়োজিত নির্বাচনী জনসভায় মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ আব্দুল জলিল শরীফ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের ১১ দলীয় জোট (এনসিপি) প্রার্থী ড. শামীম হামিদী, পিরোজপুর-২ আসনের প্রার্থী (জামায়াতে) আলহাজ্ব শামীম বিন সাঈদী, মঠবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ প্রমুখ।

কাওছার/আজকালের খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft