রবিবার ২৬ জুলাই ২০২৬
জয়পুরহাট সদরে জামায়াতের নির্বাচনী নারী সমাবেশ ও মিছিল
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪১ পিএম   (ভিজিট : ৩৭৮)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট–১ (সদর ও পাঁচবিবি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রথমবারের মতো নির্বাচনী নারী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ফেব্রুয়ারী) সকাল ১১টায় জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান  সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদ। 

প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সাইদ বলেন, দেশ গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি আসন্ন নির্বাচনে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে নারীদের সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। 
সমাবেশে বিপুল সংখ্যক নারী নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আজকালের খবর/এআরজে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft