বৃহস্পতিবার ২১ মে ২০২৬
লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩ মোটরসাইকেল উদ্ধার
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ৩৭২)
লালমনিরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। অভিযান শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ও শনিবার (৭ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— রংপুরের তারাগঞ্জ উপজেলার দোহাজারী এলাকার মোঃ তুহিন ইসলাম (৩০), লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকার মোঃ সাদেকুল ইসলাম শাওন (৩৬), কালীগঞ্জ উপজেলার ইম্বোরকোল এলাকার মোঃ শিমুল মিয়া (২৮) এবং একই উপজেলার লতাবর গ্রামের মোঃ হাবিবুর রহমান (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি দল হাতীবান্ধা উপজেলার দোয়ানী চেকপোস্ট থেকে প্রথমে তুহিন ও সাদেকুলকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার কাকিনা ও লতাবর গ্রামে অভিযান চালিয়ে আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। শিমুল মিয়ার বাড়ি থেকে একটি ডিসকভার-১৩৫ সিসি এবং হাবিবুর রহমানের বাড়ি থেকে একটি হোন্ডা শাইন-১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি ও কেনাবেচা করে আসা একটি সুসংগঠিত চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতেও ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



কাওছার/আজকালের খবর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft