বৃহস্পতিবার ২১ মে ২০২৬
ফুলবাড়ীয়া পৌরসভায় ভিজিএফ-এর চাল বিতরণ
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ১৫)
ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভা এলাকায় অসহায় ও অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এ খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার (২০ মে) সকালে পৌর কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার।

পৌরসভা সূত্রে জানা যায়, চলতি বছরে ভিজিএফ চালের কার্ডধারীর সংখ্যা ৪ হাজার ৬২৫ জন। এ কর্মসূচির আওতায় মোট ৪৬ দশমিক ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুনুর রশীদ, উপ সহকারী প্রকৌশলী আব্দুল জব্বার, পৌর হিসাবরক্ষক মোঃ আরিফুর রহমান, মোঃ খাইরুল ইসলাম, আব্দুস সাত্তার, ইব্রাহিম খলিল সিকদার, মোঃ ইকবাল কবির, আব্দুর রাজ্জাক,মোঃ ছাইফুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌর প্রশাসক শেখ তাকী তাজওয়ার বলেন,মানবিক দিকনির্দেশনায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সঠিক ও স্বচ্ছতার মাধ্যমে যেন প্রকৃত সুবিধাভোগীরা এই সহায়তা পান, সে বিষয়ে পৌর প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য যে,পৌরসভায় ভিজিএফ এর চাল বুধবার ও বৃহস্পতিবার(২০ ও ২১ মে)দুই দিন বিতরণ হবে।


আজকালের খবর / রাশেদুল মিলন









আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft