বৃহস্পতিবার ২১ মে ২০২৬
স্থানীয় নির্বাচনের আগাম প্রস্তুতি জামায়াতের, এলাকা ছেয়ে গেছে ব্যানার ফেষ্টুনে
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ২১)
এখনো স্থানীয় সরকারের অধীন উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তারপরও আগাম নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শাখা। ইতিমধ্যে দলটির উপজেলা ও পৌরসভাসহ ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। যা লিফলেট আকারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নির্বাচনী এলাকা ছেয়ে গেছে ব্যানার ফেষ্টুরে। 

উল্লেখ্য, গত ত্রয়োদশ সংসদ নির্বাচনেও প্রায় এক বছর আগে দলটি তিন শ’ আসনে তাদের দলীয় এমপি প্রার্থীদের নাম ঘোষণা করেছিল। এতে তারা সফলতাও পেয়েছেন বলে মনে করেন অনেকে। 

এদিকে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি এবং এনসিপি, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম 
ছাড়াও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ থেকে এখনো কোন প্রার্থীর নাম ঘোষণা হয়নি। কিন্তু তারপরও দলীয় পদ পদবি ব্যবহার করে একাধিক ব্যক্তি আগাম ভোটের প্রার্থিতায় পোষ্টার ব্যানার টানিয়ে দোয়া ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। 

কালীগঞ্জ উপজেলা জামায়াতের দলীয় সূত্রের বরাতে জানা যায়, দলটির সকল কর্মকাণ্ডই কেন্দ্রিয় জামায়াতের সিদ্ধান্ত ও নির্দ্দেশনা মোতাবেক পালন হয়ে থাকে। এরই অংশ স্থানীয় সরকারের  আগামী সকল নির্বাচনও। গত ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর পরই দলটি কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে লড়তে তিনটি পদে একক তিনজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে- দলটির উপজেলা শাখার সাবেক আমির মাও ওলিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) উপজেলা শাখার আমির আব্দুল হক ও ভাইস চেয়ারম্যান (মহিলা) বিভাগীয় সেক্রেটারি নাজেরা খাতুন এবং পৌরসভার মেয়র পদে- জামায়াতের উপজেলা শাখার সেক্রেটারি মাও লুৎফর রহমানকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। 

অপরদিকে এ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান পদে লড়তে ১১ জনের নাম ঘোষণা করেছে দলটি। তারা হলেন- ১নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নে মাও আলিনুর রহমান, ২নং জামাল ইউনিয়নে-মোস্তাফিজুর রহমান বাবলু, ৩নং কোলা ইউনিয়নে মোক্তার হোসেন, ৪নং নিয়ামতপুর ইউনিয়নে মাওঃ মনিরুজ্জামান মিঠু, ৪নং সিমলা-রোকনপুর ইউনিয়নে এরশাদ আলী, ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নে শরিফুল ইসলাম, ৩নং রায়গ্রাম ইউনিয়নে আশরাফ আলী, ৮নং মালিয়াট ইউনিয়নে আহসান হাবিব, ৯নং বারবাজার ইউনিয়নে আরশেদ আলী পাতা, ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়নে আব্দুস সবুর মৃধা ও ১১ নং রাখালগাছী ইউনিয়নে শফিকুল ইসলাম।
 
আগামী উপজেলা নির্বাচনে জামায়াতের ঘোষিত চেয়ারম্যান প্রার্থী মাও ওলিয়ার রহমান বলেন, দল আমাকে প্রার্থিতার কথা জানিয়ে আগাম ভোটের প্রস্তুতি নিতে বলেছেন। এ হিসাবেই তিনি ভোটের মাঠে নেমে গণসংযোগ করছেন। ইতিমধ্যে ভোটের প্রস্তুতিতে দলের থেকে পোষ্টার ও ফেষ্টুন টানানো হয়েছে। তিনিসহ দলের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে করছেন শুভেচ্ছা বিনিময় ও দোয়া প্রার্থনা। 

দল থেকে ভোটের আগাম প্রার্থিতার বিষয়ে জামায়াতের কালীগঞ্জ উপজেলা শাখার আমীর আব্দুল হক জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচন গুলোতে অংশ নিতে ঝিনাইদহ ও কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাংগাঠনিক সিদ্ধান্ত মোতাবেক আগাম প্রার্থী ঘোষণা দিয়েছেন। তিনি নিজেও একজন উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ পদের) প্রার্থী। দলের সিগন্যাল পেয়েই অনেকেই আগাম প্রচার প্রচারনায় নেমেছেন বলে জানান তিনি। 

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সাংসদ সদস্য ও জামায়াতের কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক আমীর মাও আবু তালেব বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ সমাজে সুশৃংখল রাজনীতিতে বিশ্বাসী। নির্বাচনে এমপি প্রার্থী সিলেকশন ও সাংগাঠনিক সকল কর্মকান্ডের সিদ্ধান্ত আসে দলের কেন্দ্রিয় পরিষদ থেকে। কিন্তু, স্থানীয় সরকার পর্ষায়ের নির্বাচনে দলটির জেলা উপজেলা কমিটি প্রার্থী চুড়ান্ত করেন। এ হিসাবে উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাম্ভাব্য প্রার্থীদের নামও ঘোষণা করেছেন দলটি। 

তিনি বলেন, দলের সিদ্ধান্তেই কালীগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন পরিষদে তাদের দলীয় প্রার্থী ঘোষণ দেওয়ায় মাঠে নেমেছেন। তবে, পৌর মেয়র পদের আপাতত সাম্ভাব্য প্রার্থীর নাম ঘোষনা দিলেও এটি পরিবর্তনও হতে পারে বলে যোগ করেন তিনি। তিনি আরো বলেন, এ উপজেলার ন্যায় সারাদেশেও দলটি আগাম প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft