শুক্রবার ১২ জুন ২০২৬
জাবিতে কুরআন অবমাননার প্রতিবাদে সুরা আন-নাসের তাফসীর ও সমাবেশ
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫২ পিএম   (ভিজিট : ২৮৬৪)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘হিম উৎসব’-এ পবিত্র কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাসের তাফসীর ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ‘কুরআন ও কালচারাল স্টাডি ক্লাব’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ক্লাবের সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ আল মাহাদীর সঞ্চালনায় বক্তারা সুরা নাসের তাফসীর ও নাজিলের প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সমাবেশে দাওয়াতুল হক একাডেমির পরিচালক মাওলানা আকরাম বলেন, "সুরা নাস এমন একটি সুরা যা মানুষের জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করে। সকল অনিষ্ট থেকে মুক্তির জন্য আমরা এই সুরার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাই। অথচ হিম উৎসবে একজন বাউল এই সুরা নিয়ে কটাক্ষ করেছেন এবং ভুলভাবে পাঠ করেছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই।"

অনুষ্ঠানের মূল আলোচক সাভার বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব শায়েখ ইয়াহিয়া ত্বকী বলেন, "সুরা ফালাক ও সুরা নাস শয়তানের অনিষ্ট থেকে বাঁচার মাধ্যম। হিম উৎসবে বাউল শিল্পী সুরাটির যে ব্যাখ্যা দিয়েছেন, তা সরাসরি কুরআন অবমাননার শামিল। এর প্রতিবাদ জানানো প্রতিটি সচেতন মুসলিমের নৈতিক দায়িত্ব।" তিনি আরও অভিযোগ করেন, একদল শিক্ষার্থী বাউলের এই কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন, যা অনাকাঙ্ক্ষিত।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশন করা হয়।

উল্লেখ্য, গতকাল (শুক্রবার) রাতে বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে হিম উৎসবের ‘পালাগান’ চলাকালীন একজন পুরুষ বাউল শিল্পী সুরা আন-নাসের কিছু অংশ অসম্পূর্ণভাবে পাঠ করে মন্তব্য করেন— “পুরা সূরা জুড়েই নাচতে বলা হয়েছে, যত নাচবি, তত বাঁচবি।” এরপর তিনি উপস্থিত দর্শকদের নাচের আহ্বান জানান। ওই সময় দুজন শিক্ষার্থী তাৎক্ষণিক প্রতিবাদ জানালে উৎসবের আয়োজকদের পক্ষ থেকে তাদের সাথে অশোভন আচরণ করার অভিযোগ ওঠে।

কাওছার/আজকালের খবর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft