শুক্রবার ১৭ জুলাই ২০২৬
উলিপুরে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ব্যাপক প্রস্তুতি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৩ পিএম  আপডেট: ০৪.০২.২০২৬ ৯:১৫ পিএম  (ভিজিট : ৩৯৩)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার উলিপুর  উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, সমন্বয়ে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উলিপুর  উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ মহড়া বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত হয়। মহড়ার মাধ্যমে ভোটকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদারের প্রস্তুতি ও সক্ষমতা প্রদর্শন করা হয়। মহড়াকালে উলিপুর উপজেলার গুনাইগাছ, থেতরাই ও দলদলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ টহল কার্যক্রম গ্রহণ করা হয়। 

এ সময় উপস্থিত জনগনকে নির্ভয়ে এবং নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে প্রশাসনের উপস্থিতি এবং প্রস্তুতির ব্যাপারেও আশ্বস্ত করা হয়।যৌথ বাহিনীর এই তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও স্বস্তির অনুভূতি সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। মহড়ায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ ইবনে সিদ্দিক।

কাওছার/আজকালের খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft