রবিবার ২৬ এপ্রিল ২০২৬
গাজীপুরে আক্তার হোসেনের নেতৃত্বে বিএনপির গণসংযোগ
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ৩৭৫)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর-২ আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বিলাসপুর এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি’র পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় সাধারণ ভোটার, ব্যবসায়ী, নারী ভোটারসহ সর্বস্তরের মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করা হয়। 

নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও সাবেক যুবদল নেতা আক্তার হোসেনের নেতৃত্বে বিলাসপুর এলাকার প্রায় প্রতিটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সরাসরি ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির নেতাকর্মীরা। প্রচারণায় নারী ভোটারদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং মা-বোনদের হাতে হাতে লিফলেট পৌঁছে দিয়ে তাদের মতামত শোনা ও ভোট প্রার্থনা করা হয়। 

প্রচারণাকালে বিএনপির  চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি তুলে ধরা হয়, যেখানে ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড চালু, বেকার সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ, কৃষকদের জন্য কৃষি কার্ড প্রবর্তন এবং আধুনিক, স্বনির্ভর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।

নেতাকর্মীরা ভোটারদের উদ্দেশে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড মদিনাতুল উলুম নির্বাচন কেন্দ্র কমিটির আহ্বায়ক ও ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ডা. সেলিম পারভেজ, মদিনাতুল উলুম মাদ্রাসা কেন্দ্র কমিটির উপদেষ্টা ও গাজীপুর মেট্রো সদর থানা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম কাঞ্চন, কেন্দ্র কমিটির সদস্য সচিব মাকসুদুর রহমান মুন্না, পাশাপাশি বিএনপি নেতা বাসেত, জহিরুল ইসলাম রুবেল, জহিরুল ইসলাম জহিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

 নির্বাচন যত ঘনিয়ে আসছে, গাজীপুর-২ আসনে বিএনপির মাঠপর্যায়ের প্রচারণা ততই জোরালো হচ্ছে এবং ঘরে ঘরে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে জনসমর্থন আদায়ে দলটি সক্রিয়ভাবে কাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
তিনটি মার্কিন ব্লাংকার-ব্লাস্টার বোমা ধ্বংস করলো আইআরজিসি
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
লালমনিরহাটে ট্রাকচাপায় শ্রমিক নিহত, ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সমন্বিত রূপান্তরের পথে এগোচ্ছে গাজীপুর জেলা পরিষদ
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল জামে মসজিদ কমিটির পরিচিতি সভা
‘গৌতমের মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft