সোমবার ২০ জুলাই ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটিতে স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৫ এএম   (ভিজিট : ১১৮৮)
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিভিন্ন প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ৩০ ও ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রতিদিন দুইটি শিফটে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেন, NBP, NUP, ndc, psc, PhD ভর্তি পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করে সার্বিক কার্যক্রম তদারকি করেন।

চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদের অধীনে ৫টি প্রোগ্রামে মোট ২০০টি আসনের বিপরীতে ২৩,১৩৩ জন শিক্ষার্থী আবেদন করেন। ফলে প্রতিটি আসনের বিপরীতে গড়ে ১১৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকল কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft