শনিবার ৪ এপ্রিল ২০২৬
জামালপুর সদর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধতা ফিরে পেলেন মাসুদ ইব্রাহীম
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১১:৩৩ এএম   (ভিজিট : ৮৯০)
জামালপুর সদর-৫ (সংসদীয় আসন ১৪২) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেয়েছেন মাসুদ ইব্রাহীম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাকে জামালপুর সদর-৫ আসনের জন্য বৈধ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলীর কাছে মাসুদ ইব্রাহীম উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের রায়ের অনুলিপি হস্তান্তর করেন।

এ সিদ্ধান্তের ফলে জামালপুর জেলায় মোট ৩৩ জন প্রার্থী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র বৈধ প্রার্থী মাসুদ ইব্রাহীম বলেন, উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি জামালপুর সদর-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। সাবেক কেন্দ্রীয় ছাত্র ও যুবনেতা হিসেবে তিনি জামালপুর সদরের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত জামালপুর গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগণ তাকে বিজয়ী করলে জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ড ও সদরের ১৫টি ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবেন। এর মধ্যে নতুন শিল্পকারখানা স্থাপন, গ্রামীণ সড়ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং নাগরিক অধিকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এছাড়াও নারীর অধিকার ও নারীদের ক্ষমতায়ন, বেকার যুবক-যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণসহ জামালপুর সদর উপজেলাকে একটি আধুনিক ও অগ্রসর মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।

স্বতন্ত্র প্রার্থী মাসুদ ইব্রাহীম জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ফুটবল প্রতীক বরাদ্দের জন্য লিখিত আবেদন করেছেন। একই সঙ্গে দল-মত নির্বিশেষে জামালপুর সদরের ভোটারদের প্রতি একটি করে মূল্যবান ভোট প্রদানের জন্য বিনীত আহ্বান জানিয়েছেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কলাপাড়ায় অবৈধ দখলদারদের কাছ থেকে সরকারী খাল উদ্ধারের দাবী
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft