বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
গণতন্ত্রের উত্তরণে কেউ বাধা দিলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:২০ পিএম   (ভিজিট : ২৫২)
গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে, জনগণ তাদের অবশ্যই প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে চকরিয়া উপজেলার উত্তর হারবাং বত্তাতলী স্টেশনে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন। 

সালাহউদ্দিন আহমদ বলেন, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে সেটা সরকার দেখবে, নির্বাচন কমিশন দেখবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। প্রতিবাদ জানানোর ভাষা প্রতিবাদের মতো হতে হবে, কিন্ত এগুলো নিয়ে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করা যাবে না।

তিনি আরও বলেন, গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে, জনগণ তাদের অবশ্যই প্রত্যাখ্যান করবে। কারণ, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে গণতন্ত্রের উত্তরণের জন্য অপেক্ষা করছে। 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা লক্ষ্য করেছি বিগত কয়েকদিনে বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাদেশে উত্তেজনা সৃষ্টি করছে, মিটিং-মিছিল করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে, তারা যেন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

তিনি বলেন, বিএনপি যে সব পরিকল্পনার কথা বলছে কেউ কেউ বলে সেগুলো নাকি অবাস্তব? অথচ বিএনপির অনেকবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। বিএনপি জানে কীভাবে জনগণের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। সে জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা নিয়ে আমরা এগুচ্ছি।

জামায়াতের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, দলের নামের শেষে ইসলাম থাকলে তো ইসলাম হয়ে যায় না। এরকম হলেতো যত নুরুল ইসলাম আছে সবাই ইসলাম হয়ে যেতো, এই সব ধোঁকাবাজি করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তারা এগুলো করে জনগণের সঙ্গে প্রতারণা করছে।

ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল উল্লাহ নুরুর সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা শফিউল আলমসহ আরও অনেকে বক্তব্য রাখেন। 

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
১১ দলীয় জোটের দুই মাসের কর্মসূচি ঘোষণা
বছরের শেষ দিকে দেশে ফেরার আশা সাকিবের
‘জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবিতে বেকার মুক্তি পরিষদের মানববন্ধন
তলিয়ে গেছে খালিয়াজুরী হাওড়ের বোরো ধান, দুশ্চিন্তায় কৃষক
নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামে বন্ডস্টাইনের বিস্তৃতি: হাতের মুঠোয় বিটিআরসি অনুমোদিত গাড়ির নিরাপত্তা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft