শনিবার ৪ এপ্রিল ২০২৬
কোটালীপাড়ায় এস এম জিলানীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:২৩ পিএম   (ভিজিট : ৫২৭)
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ–৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ৯ নম্বর আমতলী ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন আহমেদ খানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জিলানী।

বিশেষ অতিথি ও বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মহিন, প্রভাষক সিরাজুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা আব্দুল আউয়াল শেখ ও কর্ণধর রায়।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক ফায়েক উজ্জামান, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, মুক্তিযোদ্ধা আ. মান্নান শেখ, আবুল কালাম শেখ, আমতলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল বসার, সাধারণ সম্পাদক বাচ্চু হাওলাদারসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জনসভায় এস এম জিলানী উপস্থিত জনতার প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেন।

আজকালের খবর / এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
জাতীয় চলচ্চিত্র দিবস আগামীকাল, সাজছে এফডিসি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft