শনিবার ৪ এপ্রিল ২০২৬
চান্দিনা উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১২:০৬ এএম   (ভিজিট : ৮৭০)
কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) রাত ১০টায় বিএনপি’র ভেরিফাইড ফেসবুক পেজে দলীয় প্যাডে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। শীঘ্রই চান্দিনা উপজেলা বিএনপি’র নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এর আগে গত ২১ জানুয়ারী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওনকে দলের সব পদ থেকে বহিষ্কার করে দলটি। আতিকুল আলম শাওন দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ চান্দিনা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন ড. রেদোয়ান আহমেদ।  ওই আসনে ১১ দলীয় জোট প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থী লড়াই করছেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নির্বাচনের কবে নাগাদ জানালেন প্রতিমন্ত্রী
বিশেষ হাম টিকা কার্যক্রম শুরু রবিবার: স্বাস্থ্যমন্ত্রী
পঞ্চগড়ে বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের সভাপতি নিয়াজ, ফয়জুল সম্পাদক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft