বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
ইবি ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে ইউসুব-রাফি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১২:১৩ পিএম   (ভিজিট : ৮৯৫)
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬ সেশনের সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়নের মাধ্যমে গঠন করা হয়েছে নতুন কমিটি।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষার্থী ইউসুব আলী নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি হিসেবে আল-ফিকহ্ এন্ড ল বিভাগের একই শিক্ষাবর্ষে শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাফি এবং সাংগঠনিক সম্পাদক আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকারিয়া হোসাইন মনোনীত হয়েছেন।   

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী একটি মিলনায়তনে ইবি শাখা সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সদস্য সমাবেশে নতুন কমিটি গঠন করেন।

সমাবেশ সূত্রে, সমাবেশে কেন্দ্রীয় ছাত্রঅধিকার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো. ফাজায়েল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজোয়ান, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী ও ফাইন আর্ট বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান। 

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত ইউসুফ আলীকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। 

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ইউসুফ আলী শাখা সেক্রেটারি হিসেবে রাশেদুল ইসলাম রাফি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে জাকারিয়া হোসাইনকে মনোনীত করেন।

নবনির্বাচিত সভাপতি ইউসুব আলী জানান, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই অর্পিত দায়িত্ব আমানত হিসেবে গ্রহণ করছি। এই দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, দায়িত্ববোধ ও জবাবদিহির মানসিকতা নিয়ে অগ্রসর হওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।

এই আমানত যথাযথভাবে আদায়ের ক্ষেত্রে আমি এককভাবে নয়; বরং সর্বপ্রথম আল্লাহর সাহায্য, এরপর সংগঠনের সাবেকদের দিকনির্দেশনা, সকল জনশক্তির সম্মিলিত প্রচেষ্টা এবং ছাত্রসমাজের আন্তরিক সহযোগিতার ওপর নির্ভর করতে চাই।

তিনি আরও জানান, পূর্ববর্তী দায়িত্বশীলদের ত্যাগ, নিষ্ঠা ও অবদান আমাদের জন্য পথনির্দেশকসেই ধারাবাহিকতা বজায় রাখাই আমাদের লক্ষ্য। ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি ইনসাফভিত্তিক, নৈতিকতা-সমৃদ্ধ, শিক্ষাবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, সহাবস্থান এবং শালীন সংস্কৃতি প্রতিষ্ঠায় আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করতে চাই। 

মত ও পথের ভিন্নতা থাকা সত্ত্বেও সকল ছাত্রসংগঠন, শিক্ষক এবং প্রশাসনের সঙ্গে গঠনমূলক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—আদর্শ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সমন্বয়েই একটি সুস্থ ছাত্ররাজনীতি সম্ভব। সেই লক্ষ্যে বাংলাদেশ ইবি শাখা আগামীতেও দেশ, জাতি এবং শিক্ষার্থীদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রেখে চলবে ইনশাআল্লাহ।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
ইরান পরমাণু অস্ত্রের দিকে এগোচ্ছে এমন তথ্য নেই: মেদভেদেভ
জুলাইয়ে আসছে ‘এনোলা হোমস থ্রি’
দুই বাংলায় মুক্তি পাবে বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবিতে বেকার মুক্তি পরিষদের মানববন্ধন
তলিয়ে গেছে খালিয়াজুরী হাওড়ের বোরো ধান, দুশ্চিন্তায় কৃষক
নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামে বন্ডস্টাইনের বিস্তৃতি: হাতের মুঠোয় বিটিআরসি অনুমোদিত গাড়ির নিরাপত্তা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft