শনিবার ৪ এপ্রিল ২০২৬
চান্দিনায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৪:২৫ পিএম   (ভিজিট : ৮৬৯)
কুমিল্লার চান্দিনায় ট্রাক চাপায় হারুনুর রশিদ (৫৫) নামে  এক মোটরসাইল চালকের মৃত্যু  ঘটেছে।

রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায়  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  চান্দিনা উপজেলা গেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত হারুনুর রশিদ কুমিল্লার দেবীদ্বার উপজেলা ব্রাহ্মণখাড়া গ্রামের আব্দুল ওহাব মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়-  হারুনুর রশিদ দীর্ঘদিন  প্রবাসে ছিলেন। বিদেশ থেকে ফিরে স্থায়ীভাবে দেশে থাকায় প্রবাসী বড় ছেলে পিতাকে মোটরসাইকেল কিনে দেন।  রবিবার সকালে বাড়ি থেকে চান্দিনা বাজারে আসার পথে  মহাসড়কের  চান্দিনা উপজেলা  গেট এলাকায় পৌঁছলে চট্টগ্রামমুখী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার।

হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার সার্জেন্ট নাদিম বিষয়টি নিশ্চিত করে বলেন। ঘাতক ট্রাকটি আটক করতে অভিযান চলছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
জাতীয় চলচ্চিত্র দিবস আগামীকাল, সাজছে এফডিসি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft