বুধবার ২৯ জুলাই ২০২৬
গজারিয়ায় ১ কোটি ৪৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:১৪ এএম   (ভিজিট : ৭৯৮)
মুন্সীগঞ্জের গজারিয়ায় যৌথ কম্বিং অপারেশনে প্রায় ১ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাট, রসূলপুর, চরকিশোরগঞ্জ, মেঘনা নদীর মোহনা, চর ঝাপটা, ষাটনল ও আশপাশের এলাকায় কোস্ট গার্ড, নৌবাহিনী, নৌ পুলিশ এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে একটি বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে উক্ত এলাকাগুলো থেকে ৫০টি অবৈধ চায়না দুয়ারী জাল, ৯৪ হাজার ৫০০ মিটার চরঘেরা জাল এবং ৫ হাজার ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা।

পরবর্তীতে জব্দকৃত সকল অবৈধ জাল গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ জাল ব্যবহার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft