শনিবার ৪ এপ্রিল ২০২৬
রাজধানীতে আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৫১ পিএম   (ভিজিট : ৮৭৯)
রাজধানীর বিজয়নগরের একটি আবাসিক হোটেল থেকে হাজরা শহিদুল ইসলাম বাবলুর (৬৮) নামে জাতীয় পার্টির (জাপা) এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

শহিদুল ইসলাম বাবলু বাগেরহাট জেলার জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক। বাগেরহাট সদর কচুয়া উপজেলায় তার গ্রামের বাড়ি। পেশায় তিনি ব্যবসায়ী।

এর আগে একই দিন দুপুর দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বিজয়নগরের ওই আবাসিক হোটেল থেকে হাজরা শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে পল্টন থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, আমরা সংবাদ পেয়ে হোটেলে ভাড়া করা কক্ষের দরজা ভেঙে বাথরুম থেকে মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

মৃতের ভাগ্নি জামাই শাহীন বলেন, তিনি হার্টের রোগী। গত রমজান মাসে তিনি স্ট্রোক করেছিলেন। আমরা ধারণা করছি, তিনি হয়তো স্ট্রোক করে মারা গেছেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft