মঙ্গলবার ১৯ মে ২০২৬
শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:২৮ এএম   (ভিজিট : ৪৩৪)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। তারা আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন তারেক রহমান।

শনিবার সকালে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমা জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে তারা এই জায়গা ছেড়ে দিয়েছেন। ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান চলে গেলে তারা ১২টার দিকে আবার অবস্থান কর্মসূচি পালন করবেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft