শনিবার ৪ এপ্রিল ২০২৬
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:১৬ পিএম   (ভিজিট : ৬২৩)
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এর আগে গতকাল রবিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে রবিবার রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে জানান, তিনি ডিবি কার্যালয়ে অবস্থান করছেন।

আনিস আলমগীর জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি এলাকার একটি জিম থেকে তাকে নিয়ে যাওয়া হয়। রাত ৮টার দিকে তিনি ডিবি কার্যালয়ে পৌঁছান। সেখানে তাকে জানানো হয়, ডিবিপ্রধান তার সঙ্গে কথা বলবেন।

এ বিষয়ে সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করেছে ডিবি। এ মামলায় আনিস আলমগীরসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft