শনিবার ৪ এপ্রিল ২০২৬
হাদিকে হত্যাচেষ্টা
ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও শ্যালিকা পাঁচ দিনের রিমান্ডে
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:১৩ পিএম   (ভিজিট : ৬৯৬)
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও শ্যালিকা মারিয়া আক্তারের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। তবে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রবিবার (১৪ ডিসেম্বর) র‍্যাব অভিযুক্তদের গ্রেপ্তার করে।

সরকারপক্ষের পাবলিক প্রসিকিউটর (কৌঁসুলি) ওমর ফারুক ফারুকী জানান, মুল আসামিকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগ রয়েছে। রিমান্ডে নিলে ঘটনার পূর্ণ বিবরণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

তিনি বলেন, এই মামলায় মূল আসামি ফয়সাল করিম মাসুদ এখনো গ্রেপ্তারের বাইরে। রিমান্ডে থাকা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার আরও তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft