শনিবার ৪ এপ্রিল ২০২৬
বসুন্ধরা খাতার পক্ষ থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ব্রেইলবুক বিতরণ
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২০ পিএম   (ভিজিট : ২৩৬)
শিক্ষা হোক সবার জন্য, স্বপ্ন হোক সমান—এই প্রত্যয়কে ধারণ করে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। এই লক্ষে সোমবার (১৫ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির হেডকোয়ার্টার্সে বসুন্ধরা খাতা ও ভিউ ফাউন্ডেশনের সহযোগিতায় “ব্রেইল বুক ডোনেশন প্রোগ্রাম ২০২৫” অনুষ্ঠিত হয়।

এই প্রোগ্রামে ২০২৫ এর মাধ্যমিক উত্তীর্ণ দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে এনসিটিবি অনুমোদিত ব্রেইল সংস্করণের বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ, ইংলিশ ফর টুডে ও আইসিটি বই বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।

এ আয়োজনে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত, সংগীত পরিবেশন এবং তাদের জীবনসংগ্রামের গল্পের মাধ্যমে সৃজনশীল প্রতিভা সকলের সামনে তুলে ধরেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এর ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান।

অনুষ্ঠানে অতিথি ছিলেন-  ভিউ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. মোজাম্মেল হোসেন খান, ট্রাস্টি আলী আশফাক, এক্সিকিউটিভ ডিরেক্টর সাইফুল ইসলাম শাহিন ও বসুন্ধরা গ্রুপের এডভাইজার ইমদাদুল হক মিলন।

এছাড়াও উপস্থিত ছিলেন মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, শাহেদ জাহিদ চিফ অপারেটিং অফিসার, মোহাম্মদ মাসুদুর রহমান হেড অব ডিভিশন (সেলস), মোহাম্মদ আলাউদ্দিন, জি এম মার্কেটিং এবং সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।

অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে হৃদয়স্পর্শী ও অনুপ্রেরণাদায়ক, যা সমাজে মানবিকতা ও সহমর্মিতার একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। বসুন্ধরা খাতা সবসময় দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও এগিয়ে চলার পথে এভাবেই পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ কারণ “স্বপ্ন যখন বড় হবার পাশে আছে বসুন্ধরা খাতা”।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft