শনিবার ৪ এপ্রিল ২০২৬
ছাড়া পাচ্ছেন না সাংবাদিক আনিস আলমগীর, আজই আদালতে পাঠানো হবে
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৫ পিএম   (ভিজিট : ১৫১)
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে আজই আদালতে পাঠাবে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১৫ ডিসেম্বর) ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বিষয়টি আইনগতভাবে পর্যালোচনায় রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। এখনো মামলা হয়নি, তবে প্রক্রিয়া চলমান। মামলা হলে তা জানানো হবে।

জুলাই রেভ্যুলেশন অ্যালায়েন্সের মামলার আবেদন প্রসঙ্গে জানতে চাওয়া চাইলে ডিবিপ্রধান বলেন, এ সংক্রান্ত তার কোনো যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, ডিবি সূত্রে জানা গেছে, দুপুরের পরই মামলা দিয়ে আনিস আলমগীরকে আদালতে পাঠানো হবে। তাকে ছেড়ে দেওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছে সূত্রটি।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। রাতে ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন টকশোতে দলটির পক্ষে অবস্থান নেন আনিস আলমগীর, যা বেশ সমালোচিত হয়।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft