শনিবার ৪ এপ্রিল ২০২৬
দ্বীপ রাষ্ট্র গ্রানাডাকে স্বীকৃতি দিলো বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম   (ভিজিট : ২৫১)
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে দ্বীপ রাষ্ট্র গ্রানাডাকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও বৈঠকে মেট্রোরেলের ভ্যাট হ্রাস এবং রমজান মাস সামনে রেখে খেজুর আমদানির ওপর শুল্ক কমানোর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভ্যাট নিয়ে শফিকুল আলম বলেন, মেট্রোরেলের ক্ষেত্রে ভ্যাট কমানো হয়েছে। তবে সেক্ষেত্রে ৪০ কোটি টাকা রাজস্ব আদায় কমে যাবে। আসছে রমজান ঘিরে খেজুর আমদানির ওপর শুল্ক ৫১ শতাংশ থেকে কমিয়ে ৪১ শতাংশ করা হয়েছে বলেও তিনি জানান।এছাড়া, বাণিজ্যিক আদালত অধ্যাদেশ এবং আইনগত সহায়তা প্রদানে দ্বিতীয় অধ্যাদেশসহ তিনটি নতুন আইন অনুমোদন দেওয়া হয়েছে।

দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা আসার পরে জালিয়াতি বেড়ে গেছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, এই জালিয়াতি কীভাবে রোধ করা যায়, সেটার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। যাতে একটা নতুন আইন করা হয়।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। শফিকুল আলম সতর্ক করে দিয়ে বলেন, তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলে পুরো বিষয়টি কঠোর ভাবে দমন করা হবে এবং যারা আন্দোলন করবেন, তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমরা আত্মবিশ্বাসী, খুবই সুন্দর এবং উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবো।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম আরও জানান, গত বুধবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে তাদের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। তবে তফসিল ঘোষণার পর তাদের এই পদত্যাগ কার্যকর হবে।

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft