শনিবার ৪ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে বগুড়ায় রাউন্ড টেবিল বৈঠক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৫১ পিএম  আপডেট: ১১.১২.২০২৫ ৮:২৬ পিএম  (ভিজিট : ৩৯২)
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১২টায় রোটারী ক্লাব অব বগুড়ার মাহমুদুর রহমান হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে সভাপতিত্ব করেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল হাসান রানু। 

দিবসের মূল বক্তব্য উপস্থাপন করেন- মো. হারুন অর রশীদ, নির্বাহী প্রধান, লাইট হাউজ, অনুষ্ঠান সঞ্চালনা করেন লাইট হাউজের জেন্ডার কমপ্লাইন্স এ্যাডভাইজার জনাব ওয়াহিদা ইয়াসমিন।

রাউন্ড টেবিল বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য  রাখেন-  মো. রকনুল হক, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর বগুড়া, তাঞ্জিমা আকতার, উপপরিচালক, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর বগুড়া, মর্জিনা আক্তার, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা বগুড়া, এ্যাডভোকেট মো. মোজাম্মেল হক, পিপি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, এ্যাডভোকেট সুফিয়া বেগম কোহিনুর, পিপি, শিশু আদালত, বগুড়া, অধ্যাপক ডা.  শাহ মো. শাহজাহান আলী, বিশিষ্ট সমাজ সেবক, বগুড়া, ড.এ কে এম জাকারিয়া, সাবেক পরিচালক, আরডিএ, বগুড়া, শাহাবুদ্দীন সৈকত, অধ্যক্ষ, বগুড়া বিআইটি, এস এম আবু সাঈদ, সাধারণ সম্পাদক, সাংবাদিক ইউনিয়ন, বগুড়া ও ৭১ টিভি‘র জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগুড়া, রাহাত রিটু, সহ-সভাপতি, বগুড়া প্রেস ক্লাব, সিনিয়র সাংবাদিক এফ শাহজাহান, বগুড়া জেলা, বগুড়া এ্যাডভোকেট পলাশ খন্দকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বগুড়া, মাওলানা মুফতি মো. মনোয়ার হোসেন, খতিব, বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, মো. হুমায়ন ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক, সুজন, বগুড়া, মো. জিয়াউর রহমান, নির্বাহী পরিচালক, স্বপ্ন, জনাব শাকিলা ইয়াছমিন মেরী, চেয়ারম্যান, সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন, সাতক্ষীরা, অনুপমা মিত্র, নির্বাহী পরিচালক, অগ্রগনী মহিলা উন্নয়ন সংস্থা, যশোর, জনাব রহিমা বেগম, নির্বাহী পরিচালক, মানসিক ও শিশু স্বাস্থ্য সার্ভিসেস, বেলকুচি, শেখ মো. আবু হাসনাত, প্রধান সমন্বয়কারী, পিইউপি, বগুড়া, ফেরদৌসী বেগম, নির্বাহী পরিচালক, গ্রামীণ আলো, বগুড়া, রুমানা ইয়াসমিন, নির্বাহী পরিচালক, পেসড, বগুড়া, জনাব শামছুন নাহার মুক্তা, নির্বাহী পরিচালক, দিগন্ত সমাজ কল্যাণ সমিতি, সাঁথিয়া, পাবনা প্রমুখ।

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বক্তরা বলেন- স্কুল পর্যায়ের পাঠ্য পুস্তকে মানবাধিকার বিষয় অন্তর্ভূক্ত করলে আমাদের আগামী প্রজন্মের নাগরিকদের মানবাধিকার সম্পর্কেসচেতনতা বাড়বে। এছাড়া  নিজ নিজ অবস্থান থেকে মানবাধিকার রক্ষায় সচেতন ও সজাগ থাকার আহবান বক্তারা। 

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft